সিয়াম | ১২:৩০ এএম, ২০২৪-০১-২৬
মোঃআইয়ুব চৌধুরী
তীব্র শীতে কাঁপছে পাহাড়ের মানুষ ঠাণ্ডায় বিপর্যস্ত জীবনযাত্রা ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো কনকনে শীতে কাঁপছে পার্বত্য চট্টগ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন মান। রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির।গত ২দিন ধরে দেখা মিলছে না সূর্যের।
দিন-রাত ২৪ ঘণ্টাই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে পুরো রাজস্থলী উপজেলা । অপর দিকে দেখা যায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন।
এদিকে রাত ও দিনে তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দিনের চেয়ে রাতে অনেক বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে প্রচণ্ড শীতে কাজে বের হতে গিয়ে বেকায়দায় পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা আর ঠাণ্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এখানে গবাদিপশুরাও ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে। প্রাণীগুলো শীতজনিত বিভিন্ন রোগে ভুগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন পাহাড়ী এলাকা ঘুরে দেখা গেছে, রাতভর পড়া কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথগুলো। গাছের পাতা, ফসলের ক্ষেত আর ঘাসের ওপর থেকে টপটপ করে পড়ছে শিশির বিন্দু। কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে ছুটছে কর্মজীবী মানুষেরা।বিদ্যালয় মুখি শিক্ষার্থীরা আগুন পোহাচ্ছে লাকড়ী জ্বালিয়ে। তবে গ্রামের অন্যান্য সময়ের চেয়ে লোক সমাগম কম হাটবাজার গুলোতে, পুরাতন কাপড়ের বাজারেও ক্রেতার উপস্থিতি কম।
বাঙালহালিয়া আগা পাড়া এলাকার মংসিহলা মারমা ও কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন, ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। দিনে ৬শ টাকা মুজুরী আয় হত কিন্তু গত কয়েকদিন ধরে ঠান্ডার কারণে কাজে বের হতে না পারায় টাকা আয় হয় না। খুব কষ্টে দিন যাচ্ছে, একদিকে আয় নাই , অন্যদিকে বাজারের সব জিনিসের দাম বেশি।রাজস্থলী বাজারের টমটম চালক জমির উদ্দিন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না। লাইট জ্বালে গাড়ি চালাচ্ছি। বিকাল ৪টার পর ঘন কুয়াশা শুরু হয়। সন্ধ্যা হইলে হেডলাইট জ্বালেও কিছুই দেখা যায় না।
এদিকে ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।প্রায় সময় দেখা যায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
চিকিৎসকরা জানান, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় চলাফেরায় সবাইকে সাবধান হতে হবে, বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠাণ্ডা লাগানো যাবে না।গতকয়েক দিন আগে শীত শুরুর প্রারম্ভে উপজেলা প্রশাসন পাহাড়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পর্যাপ্ত পরিমান শীতবস্ত্র না থাকায় সব পাড়ায় বিতরণ করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, শীত নিবারণের জন্য সরকার শীতবস্ত্র বিতরণ করা হলে সমস্যা কিছুটা লাঘব হবে।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited