রাঙামাটি মহিলা কলেজে বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


সিয়াম    |    ০৯:১৩ পিএম, ২০২৪-০১-২৫

রাঙামাটি মহিলা কলেজে বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী এই আয়োজনের।

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত (অব:)  সুপ্রদীপ চাকমা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর। 
প্রফেসর মোঃ এনামুল হক খোন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর আহবায়ক রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইতি সরকার। ‘স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে উক্ত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠান শুরুর পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত শিক্ষক ডরমিটরি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। 

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অংশে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন। 

রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিষয়ের প্রভাষক মো: রবিউল হোসাইন কলেজের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। 

উক্ত অনুষ্ঠানের আহবায়ক ও রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক ইতি সরকার স্মাট শিক্ষার্থী হয়ে বাংলাদেশকে পরবির্তনের আহবান জানান।  

রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, জনাব তাছাদ্দিক হোসেন কবীর ১৯৯৫ সাল থেকে আজ পর্যন্ত কলেজের বিভিন্ন উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান. অত্র কলেজটি সরকারি কলেজে রূপান্তরের জন্য অবদান রাখায় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এনামুল হক খোন্দকার কলেজের সার্বিক বিষয় তুলে ধরেন এবং সাথে সাথে কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য সহযোগিতা চান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে।

উক্ত সমস্যা গুলোর মধ্যে উল্লেখযোগ্য: উন্মুক্ত মাঠ, শিক্ষক সংকট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ডরমিটরিতে যাওয়ার রাস্তা, ডরমিটরি ভবনের অসমাপ্ত কাজ। 

প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক পরামর্শদেন এবং কলেজের সার্বিক সমস্যা নিরসনে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন। এরপর বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ।