জুরাছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭তম শোক দিবস পালিত


জুরাছড়ি প্রতিনিধি    |    ১২:০১ এএম, ২০২০-১১-১১

জুরাছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭তম শোক দিবস পালিত

জুরাছড়ি এলাকাবাসীর উদ্যোগে ধর্মীয় কার্যক্রমের মধ্যেদিয়ে আজ সুবলং শাখা বনবিহারে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭ তম শোক দিবস পালন করা হয়েছে।

মানবেন্দ্র নারায়ণ লারমার সৎগতি কামনায় বুদ্ধ মূর্তি দান,অষ্টপরিস্কার দান,সংঘদান নানাবিধ দানীয় কার্যক্রমের মধ্যেদিয়ে শোক দিবস পালন করা হয়।

শোক দিবসে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা,সন্তোষ বিকাশ চাকমা সহ প্রতাগত হেডম্যান ও কার্বারীগণ।

ধর্মীয় অনুষ্ঠানে শহীদ মানবেন্দ্র নারায়ণ লারমার উদ্দেশ্য আত্বার সৎগতি কামনায় ভিক্ষু সংঘের সম্মুখে মঙ্গলময় প্রার্থনা করা হয়।