সারাদেশের ন্যায় বাঘাইছড়িতেও বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪১ পিএম, ২০২৩-১২-২৯

সারাদেশের ন্যায় বাঘাইছড়িতেও বিজিবি মোতায়েন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়ন করা হয়েছে ।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মারিশ্যা ব্যাটালিয়ন সদর দপ্তর হতে ৫ প্লাটুন বিজিবি উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনের লক্ষে মোতায়েন করা হয়।

বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ,এসজিপি পদাতিক,বিজিবি মোতায়েন এর বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচন পরর্বতী উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১০ জানুয়ারী পর্যন্ত বিজিবি মোতায়ন রাখা হবে।