নিজস্ব প্রতিবেদক | ০৮:১২ পিএম, ২০২৩-১২-১৮
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার দেশ বাংলাদেশ আজ বিজয়ের স্বীকৃতি পাওয়ার দিন।"মহান বিজয় দিবস ২০২৩" উপলক্ষ্যে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সকাল ৭.৩০ ঘটিকায় রাঙামাটির মারী স্টেডিয়ামে ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণ করে লেকার্সের শিক্ষার্থীরা।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান মহোদয়ের সভাপতিত্বে এই দিবসটি উদযাপন উপলক্ষ্যে দেয়ালিকা প্রকাশনা,চিত্রাঙ্কন,আবৃত্তি,রচনা প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ এবং প্রীতি ফুটবল ম্যাচ-এর আয়োজন করা হয়।
মহান বিজয় দিবসের ঊষালগ্নে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে লেকার্স পরিবার। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান মহোদয়,মুক্তিযোদ্ধা পরিমল চৌধুরী,উপাধ্যক্ষ,শিক্ষকমণ্ডলী,ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শিক্ষার্থীরা।এরপরে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বাণী,মাননীয় প্রধানমন্ত্রীর বাণী এবং সেনা প্রধানের বাণী পাঠ করে শোনান অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ রুবেল,রিপ্না খাতুন এবং মোহাম্মদ ইজাজুল হক।এছাড়াও বক্তব্য রাখে প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী দিব্যাঙ্গনা চাকমা।
মহান মুক্তিযুদ্ধে ত্যাগের মহিমা এবং বিজয়ের গৌরবোজ্জ্বল ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা পরিমল চৌধুরী।তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মহোদয়।তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ,আত্মবিশ্বাস ও দেশমাতৃকাকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,দেশের স্বাধীনতা রক্ষায় মানুষের মতো মানুষ হয়ে দেশের সম্মান রক্ষার্থে; স্বশিক্ষিত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।বক্তব্য শেষে অধ্যক্ষ মহোদয় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে,জেলা পর্যায়ে দেয়ালিকা প্রস্তুতকরণ প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দেয়ালিকা-"বিজয় ৭১" ১ম স্থান অধিকার করে।
এছাড়াও প্রতিষ্ঠানের মসজিদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited