নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৪ পিএম, ২০২৩-১২-১৬
রাঙ্গামাটির লংগদুতে প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে লংগদু উপজেলা প্রশাসন। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়িয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ এ সালাম গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সাইফুল ইসলামের এর সভাপতিত্বে, এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা তানবির হাছান সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবি সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর পূর্বে সকাল ৭.৩০ টায় উপজেলার অস্থায়ী স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যোরালে নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited