আইয়ুব চৌধুরী | ০৯:০৫ পিএম, ২০২৩-১২-০২
রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আহসানুল কবির সাকিব।
ক্যাম্পের মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়,শোভাযাত্রা টি বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনঃ রায় মাঠে সমাবেতত হয়ে আলোচনায় মিলিত হয়।
২রা ডিসেম্বর শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহসানুল কবীর সাকিব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরে শাহি,বাঙ্গালহালিয়া ডাক বাংলা অনাথ আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ উঃ ক্ষেমাচারা মহাথের, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, হেডম্যান প্রতিনিধি ও সাংবাদিক চাথোয়াইমং মারমা,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, সাংবাদিক মিন্টু কান্তি নাথ,বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী শামসুল আলম, ইউপি সদস্য শিমুল দাশ, কাইয়ুম হোসেন মিরাজ,বাপ্পী দেব, ছালমা আক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দিনের বিরাজমান সমস্যা স্থায়ী সমাধান হয়েছে।আজ এই দিনে শান্তি চুক্তি সম্পাদন হয়েছে বলেই পার্বত্য অঞ্চলে রাস্তা ঘাট থেকে শুরু করে পাড়ায় পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান,ব্রীজ কালভার্ট নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে বলে মনে করেন।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited