রাঙামাটিতে এমএন লারমার ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৫ পিএম, ২০২০-১১-১০

রাঙামাটিতে এমএন লারমার ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

পার্বত্য চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ প্রদান করেছে জেএসএস এর নেতাকর্মীরা। 

মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীর এমএন লারমা প্রতিকৃতিতে জনসংহতি সমিতিসহ অন্যান পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পূষ্প্যমাল্য অপর্ণ করা হয়।

এতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চাথোয়াই মারমা, মাবেন্দ্র নারায়ন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জনসংহতি সমিতির নেতা ডাঃ গঙ্গামানিকসহ পাহাড়ী ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন করা হবে।