বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৩ পিএম, ২০২৩-১১-০৪

বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

"পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালিত হয়েছে।

বাঘাইছড়ি থানা পুলিশের আয়োজনে শনিবার  সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভা যাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌরমেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামিলীগের ভার্প্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন। 

উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন কমিউনিটি পুলিশিং সমাজের আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফলে মাদক সহ সমাজিক অবক্ষয় এখন নাই বললেই চলে, সচেতন প্রতিটি নাগরিক কমিউনিটি পুলিশের অংশ।