নিজস্ব প্রতিবেদক | ০৮:০৩ পিএম, ২০২৩-১১-০৪
"পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ পালিত হয়েছে।
বাঘাইছড়ি থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভা যাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌরমেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামিলীগের ভার্প্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন।
উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন কমিউনিটি পুলিশিং সমাজের আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফলে মাদক সহ সমাজিক অবক্ষয় এখন নাই বললেই চলে, সচেতন প্রতিটি নাগরিক কমিউনিটি পুলিশের অংশ।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited