নিজস্ব প্রতিবেদক | ০৬:১১ পিএম, ২০২৩-১০-১৭
সনাতনী সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির পক্ষ হতে ৬ টি মন্দিরকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এসময় উপজেলার ৬ টি মন্দিরকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার ( ১৭ অক্টোবর) বেলা ১২ টায় ওয়াগ্গা রিভার ভিউ পার্কে ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আমির হোসেন মোল্লা মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেন।
এসময় তিনি সনাতনী সম্প্রদায়কে শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গা পুজা সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে বিজিবির পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হবে।
এসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির এর সভাপতি বিপ্লব সেন লাতু, মিশন এলাকা শ্রী শ্রী দক্ষিণেশ্বর সার্বজননীন কালি মন্দির এর সভাপতি সুধীর ধর, মিশন এলাকা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এর সভাপতি রিপন কান্তি গুহ, ওয়াগ্গাছড়া শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দে, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি সজল রায় , শিলছড়ি শ্রী দুর্গামন্দির রাম সীতা সংঘের অর্থ সম্পাদক সুভাষ দাশ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited