সিয়াম | ০৫:২০ পিএম, ২০২৩-১০-১৩
অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে ধারণ করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বাঘাইছড়ি দপ্তরের আয়োজনে র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার । অনুষ্ঠানে
সঞ্চালনা করেন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোস্তফা কামাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ।
সভায় বক্তরা বলেন, দূর্যোগ ও বিপদ এলে মনোবল শক্ত রাখতে হবে। সকলে সচেতন হলে আমরা দূর্যোগ হতে রক্ষা পেতে পারি। এছাড়াও অগ্নি কান্ড প্রতিরোধ ও ভূমিকম্প সংঘটিত হলে কিভাবে নিজে বাঁচাযায় এবং ক্ষয়ক্ষতির পরিমান কমানো যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited