আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে বাঘাইছড়িতে র‍্যালী ও আলোচনা সভা


সিয়াম    |    ০৫:২০ পিএম, ২০২৩-১০-১৩

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে বাঘাইছড়িতে র‍্যালী ও আলোচনা সভা

অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগানকে ধারণ করে  রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বাঘাইছড়ি  দপ্তরের আয়োজনে র‍্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি  উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার । অনুষ্ঠানে

সঞ্চালনা করেন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোস্তফা কামাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ।

সভায় বক্তরা বলেন, দূর্যোগ ও বিপদ এলে মনোবল শক্ত রাখতে হবে।  সকলে সচেতন হলে আমরা দূর্যোগ হতে রক্ষা পেতে পারি। এছাড়াও অগ্নি কান্ড প্রতিরোধ ও ভূমিকম্প সংঘটিত হলে কিভাবে নিজে বাঁচাযায় এবং ক্ষয়ক্ষতির পরিমান কমানো যায় সে বিষয়ে আলোচনা করা হয়।