রাঙামাটিতে পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা-সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কমর্শালা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৯ পিএম, ২০২৩-১০-১২

রাঙামাটিতে পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা-সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কমর্শালা

বিআরটিএ রাঙামাটি সার্কেল কর্তৃক আয়োজিত অদ্য ১২/১০/২০২৩ ইং তারিখে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কমর্শালা এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সিরাজুল ইসলাম, পরিচালক(প্রশিক্ষণ), সদর কার্যালয়, বিআরটিএ। এতে সভাপতিত্ব করেন জনাব মো: আবদুল্লাহ আল মাহমুদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উসমান সরওয়ার আলম, সহকারী পরিচালক (ইঞ্জি:) বিআরটিএ, রাঙামাটি সার্কেল, রাঙামাটি পার্বত্য জেলা, জনাব সরওয়ার মোহাম্মদ পারভেজ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা; জনাব ডা: ইমরুল হাসান,মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়,রাঙামাটি পার্বত্য জেলা; জনাব কে: মো: সালাহউদ্দিন, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, রাঙামাটি সার্কেল, রাঙামাটি পার্বত্য জেলা। প্রশিক্ষণে ৬৫ জন গাড়ি চালক উপস্থিত হয়ে প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী পেশাজীবি গাড়ি চালকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এছাড়া সিভিল সার্জনের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা ও রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি পার্বত্য জেলার সহযোগিতায় প্রশিক্ষণে আগত পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পূর্বে চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো না। বর্তমানে চালকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের চক্ষু পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও রক্তে ব্লাড সুগার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে চশমা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে আগামীতে আরো সহজী করণ করা হবে বলেও জানান তিনি। সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন পেশাদার চালকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা যে প্রশিক্ষণ গ্রহণ করছেন তাকে পেশাগত জীবনেও কাজে লাগানোর তাগিদ দেন তিনি।