বিলাইছড়িতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৭ পিএম, ২০২৩-১০-১২

বিলাইছড়িতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বিলাইছড়িতে রেডক্রিসেন্ট পক্ষ হতে আকস্মিক  বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

বৃহস্পতিবার  সকাল ১০টায় ফারুযা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩১১জন, বিলাইছড়ি ইউনিয়নে ৮৯জনকে নগদ ৬০০০ টাকা করে সর্বমোট ২৪লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়াও  ফারুয়ার ৩টি বৌদ্ধ বিহারের নির্মান কাজের ভিত্তি প্রস্তরস্থাপন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য   রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আকতার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলার সেক্রেটারী মোঃ মাহফুজ রহমান। এছাড়া জেলা ও উপজেলার দলীয়নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বাংলাদেশ রেডক্রিসেন্টের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এতে উপস্থিত ভুক্তভোগী সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।

প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় আওয়ামীলীগ সরকার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।