নিজস্ব প্রতিবেদক | ০৬:২১ পিএম, ২০২৩-০৯-২৭
সারাদেশের ন্যায় পর্যটন শহর রাঙামাটিতেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
দিবসটি পালন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন ৪দিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
সকালে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক ঘুরে জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার জিমনেসিয়াম মাঠে চার দিনব্যাপি পর্যটন মেলার উদ্বোধন করেন।
মেলায় অর্ধশতাধিক স্টলে স্থানীয় বস্ত্র কারুশিল্প ও ঐতিহ্যবাহী খাবার সামগ্রী মেলার স্টলে প্রদর্শিত হচ্ছে। মেলার পাশাপাশি জিমনেসিয়াম হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা। সংসদ সদস্য দীপংকর তালুকদার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বক্তব্য রাখেন।
পর্যটন মেলা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited