নিজস্ব প্রতিবেদক | ১২:২২ পিএম, ২০২৩-০৯-২৫
রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সোমবার (২৫ সেপ্টেম্বর ) সকালে রাঙামাটি পৌরসভার উদ্যোগে শহরের কাঠালতলী চারুকলা একাডেমিতে ০৭নং ওয়ার্ডের ২৫০ পরিবার পানিবন্দি মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দীপংকর তালুকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে করো হাত নেই, যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে। দুর্যোগে সময় সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পানিবন্দী ও বন্যা কবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না। আমাদের নিকট পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সংকট মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। এছাড়াও তিনি এলাকার বিত্তবানদের পানিবন্দী মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আশিষ কুমার চাকমা (নব), জেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, রাঙামাটি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর জুবাইতুন নাহার উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited