নিজস্ব প্রতিবেদক | ১০:১১ পিএম, ২০২৩-০৯-১১
আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে হলে সুস্থ্য জাতি গঠনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অফিসটির কার্যালয়ে অনুষ্ঠিত পরিবার পকিল্পনা পরিদর্শকের মাধ্যমে স্কুল হেলথ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, একটা সময় নারী এবং কিশোরীদের প্রাকৃতিক সমস্যা নিয়ে আলোচনা করতে মানুষ লজ্জা পেতো। মানুষদের মধ্যে তৎকালীন সময়ে কুসংস্কার ধারণ ছিলো। বর্তমানে যুগ বদলে গেছে। সুস্থ্য জাতি গঠন করতে হলে সুস্থ্য মা তৈরির কোন বিকল্প নেই। তাই আগামীর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলতে আমাদের নারী এবং কিশোরীদের আলাদা যত্ন নিতে হবে।
জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান সরদার এবং জেলার কন্ট্রাসেভটিক ক্লিনিক এর এডিশনাল ডিরেক্টর ডা: বেবী ত্রিপুরা।
আজ ১২সেপ্টেম্বর দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited