বাঘাইছড়িতে ৮ লাখ টাকার চিকিৎসা সহায়তাসহ সেলাইমেশিন বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩১ এএম, ২০২৩-০৯-০৫

বাঘাইছড়িতে ৮ লাখ টাকার চিকিৎসা সহায়তাসহ সেলাইমেশিন বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার কিডনি, লিভার, হার্টসহ  দুরারোগ্য রোগে আক্রান্ত ১৬ জন রোগীকে মাথা পিছু ৫০ হাজার টাকা করে ৮ লাখ টাকা  চিকিৎসা সহায়তা ও  অসহায় ও দুস্থ নারীদের মাঝে স্যালাই মেশিন   প্রদান করেছে উপজেলা প্রশাসন।

৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায়  উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার নিজ কার্যালয়ে এসব অর্থ সহায়তা ও স্যালাই মেশিন প্রদান করেন।

এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন কিডনি, লিভার, হার্টসহ ৬ টি জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের জন্য বর্তমান সরকার সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে নিয়মিত  নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় এসব সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় বাঘাইছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, সমাজ সেবা কর্মকর্তা জয়াচ চাকমা উপস্থিত ছিলেন।