নিজস্ব প্রতিবেদক | ০৯:০৪ পিএম, ২০২৩-০৯-০৪
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংরক্ষিত চেয়ার স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের চেয়ারের পাশেই এই সংরক্ষিত চেয়ার স্থাপন করা হয়েছে। সোমবার (৪সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কক্ষে স্থাপিত সংরক্ষিত চেয়ারে বসে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন এর শুভ সূচনা করেন। এ সময়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরীসহ রাঙ্গামাটিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এসময়ে হাজী কামাল উদ্দিন বলেন, এটি আমাদের জন্য সম্মানের ও গর্বের। এরজন্য জেলা প্রশাসককে ধন্যবাদও জানান তিনি।
মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটি ইউনিটের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী বলেন, বর্তমান জেলা প্রশাসকের এমন কার্যক্রম জেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে জীবনে বাজি রেখে বীর মুক্তিযোদ্ধাগণ এদেশ যদি স্বাধীন না করতেন তাহলে আমরা ডিসি হতে পরতাম না। তাই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এই চেয়ার স্থাপন করা হয়েছে। যেখানে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধারাই বসবেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited