জুরাছড়িতে পোনা অবমুক্তকরণ ও চাষীদের মাঝে পোনা বিতরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ১২:২৫ এএম, ২০২৩-০৯-০১

জুরাছড়িতে পোনা অবমুক্তকরণ ও চাষীদের মাঝে পোনা বিতরণ

মৎস্য অধিদপ্তর কর্তৃক জুরাছড়ি উপজেলায় ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে ২২ জন মৎস্য চাষীদের মাঝে ১৮৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়। 

বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা চেয়ারম্যান উপজেলা পরিষদ জুরাছড়ি, অধীর চন্দ্র দাশ জেলা মৎস্য কর্মকর্তা রাঙ্গামাটি, রিটন চাকমা ভাইস চেয়ারম্যান জুরাছড়ি উপজেলা পরিষদ।

পোনা অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠান শেষে জেলা মৎস্য কর্মকর্তা জুরাছড়ি উপজেলার পাশ্ববর্তী মৎস্য পুকুরগুলো পরিদর্শন করেন এবং চাষীদের পুকুরের মাছগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। 

চলতি মাসে ৪ থেকে ১০ তারিখের মধ্যে প্রবল বন্যার কারণে অনেক মৎস্য চাষীদের পুকুরের বাঁধ ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ চাষীদের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য চাষীদের ক্ষতির বিষয় সমূহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, কর্তৃপক্ষ যদি কোন প্রকার সু ব্যবস্থা গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে চাষীরা ঘুরে দাঁড়াতে পারবে।