নিজস্ব প্রতিবেদক | ১২:১৪ এএম, ২০২৩-০৯-০১
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) বলেছেন দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান পেশাগত দায়িত্ব পালনে মানব সেবায় প্রতিফলন ঘটাতে হবে।
আজ (৩১ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের ১২ তম ব্যাচের ০১ (এক) সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী উপলক্ষে সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তাই দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান, শারীরিক সক্ষমতা, দক্ষতা, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ইত্যাদি বাস্তব জীবনে কর্মক্ষেত্রে জনগণনের সেবার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তাহলেই এই কোর্সের স্বার্থকতা নিহিত হবে।
এসময় পুলিশ সুপার দক্ষতা উন্নয়ন কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও দক্ষতা উন্নয়ন কোর্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) মোহাম্মদ শাহ ইমরান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) লোপামুদ্রা মহাজন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) আরাফাতুন নূর বাঁধন'সহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited