নিজস্ব প্রতিবেদক | ০৮:১৪ পিএম, ২০২৩-০৮-৩১
সমাজ সেবা ও উন্নয়ন কার্যক্রমের আওতায় রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং রাঙ্গামাটি রোটারেক্ট ক্লাবের উদ্যোগে; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচীতে প্রায় দেড় শতাধিক ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষের চারা সৃজন করা হয়। উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
বৃক্ষ রোপন কর্মসূচীর পৃষ্ঠপোষক রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক শাওন ফরিদ এবং সমাজ সেবা উন্নয়ন সম্পাদক লোকমান হাকিম হীরা।
বৃক্ষ রোপন কর্মসূচীর পূর্বে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও বিশেষ অতিথি প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমার সাথে মত বিনিময়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং তাঁদের হাতে সংগঠনের স্মারক ও গবেষণা গ্রন্থ তুলে দেন বিশিষ্ট্য ব্যবসায়ি শাওন ফরিদ ।
বৃক্ষ রোপন কর্মসূচীতে উদ্দোক্তা সংগঠন রাঙ্গামাটি রোটারেক্ট ক্লাবের সভাপতি রোঃ নাজমা আকতার, আইপিপি রোঃ আলী হোসেন রোঃ তানভীর, রোঃ ঈমাম হোসেন তুহিন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited