নিজস্ব প্রতিবেদক | ০৮:০২ পিএম, ২০২৩-০৮-২৩
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত তিন পার্বত্য জেলার এক মাত্র সরকারি পলিটেকনিক বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)। স্বাধীনতা পূর্ব ১৯৬৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। তিন পার্বত্য জেলা সহ সারাদেশে এই প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম থাকার ফলে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে আগ্রহী হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬টি ডিপার্টমেন্টে প্রায় ২ হাজার ২শত শিক্ষার্থী লেখাপড়া করছেন। তবে এইসকল শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতে অধ্যক্ষসহ ১১৯জন শিক্ষক/ শিক্ষিকার পদ আছে। কিন্তু বর্তমানে রাজস্ব স্থায়ী ১৯জন শিক্ষক/শিক্ষিকা আছেন, তাছাড়া স্টেপ প্রজেক্টের ১২জন শিক্ষক/ শিক্ষিকা আছেন যারা ৩৮ মাস যাবত বেতন ভাতা পাচ্ছেনা এবং খন্ডকালীন মিলিয়ে মাত্র ৫০ জন শিক্ষক দিয়ে কোনরকমে চলছে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম। এই ৫০ জন শিক্ষক / শিক্ষিকা নিয়ে সকাল বিকাল দুই শিফট চলছে। এদিকে শিক্ষক সংকটের ফলে প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছয়টি ডিপার্টমেন্ট এর প্রতিটি ডিপার্টমেন্টেই শিক্ষক সংকটে নিয়মিত ক্লাস এর ব্যাঘাত ঘটছে। এতে দুর দুরান্ত থেকে আগত শিক্ষার্থীরা লেখাপড়া সুষ্টু পরিবেশ, পরিস্থিতি থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া অনেক মেধাবী শিক্ষার্থী এই বিষয় নিয়ে চরম হতাশায় ভুগছে। তারা সকলেই দ্রুত সময়ে অত্র প্রতিষ্ঠানে শিক্ষক সংকট কাটিয়ে লেখাপড়ার সুষ্টু পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান প্রথম অবস্থায় চারটি ডিপার্টমেন্ট এর ১০০ জন শিক্ষার্থীর পাঠ দানের জন্য অবকাঠামোসহ ছাত্রাবাস নির্মাণ করেন সুইডেন রয়েল পরিবার থেকে কিন্ত সেই অবকাঠামোর উপর দুই হাজারে অধিক ছাত্র/ছাত্রী লেখা পড়া করছে। এই ছাত্র ছাত্রীদের থাকার জন্য মাত্র তিনটি হোস্টেল আছে প্রায় ৩৫০ জনের মত ছাত্র ছাত্রী থাকতে পারে আর বাকী শিক্ষার্থীরা বিভিন্ন ম্যাচে কষ্টের সাথে দিন যাপন করে লেখা পড়া করছে যা সত্যিই অমানবিক বিষয় তারপরও এই শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে উচ্চ শিক্ষাসহ ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করছেন।
২০২৩ সালের বাংলাদেশ এর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর উপর জরিপ করা হলে ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এরমধ্যে ২য় স্থানে আছে। প্রথম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।
কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শিক্ষক সংকটের বিষয়ে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে। এসময় প্রতিষ্ঠানটির ইলেকট্রিক ডিপার্টমেন্ট এর ৩য় পর্বের ছাত্র রিসাদ মাহমুদ জানান, আমি এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ইচ্ছা জাগে অত্র প্রতিষ্ঠানে লেখাপড়া করবো। এবং আমার সেই ইচ্ছা পূরণ হলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে এসে বেশ চিন্তিত হয়ে পড়েছি আমি। কেননা শিক্ষক সংকটের ফলে আমাদের নিয়মিত ক্লাস হচ্ছেনা। এতে সময়টা চলে যাচ্ছে কিন্তু সঠিক জ্ঞান অর্জনে থেকে আমরা অনেকটা বঞ্চিত হচ্ছি।
প্রতিষ্ঠানটির মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর ৩য় পর্বের ছাত্র আব্দুল মজিদ জানান, শিক্ষক সংকটের ফলে আমাদের যেই বড় সমস্যাটি দেখা দিয়েছে সেটি হলো নিয়মিত ক্লাস না হওয়া। তবে খন্ডকালীন কিছু শিক্ষক দিয়ে মাঝেমাঝে ক্লাস চলমান রাখা হয়। কিন্তু আমরা যদি প্রতিটি বিষয় অনুযায়ী স্থায়ী এবং দক্ষ শিক্ষক পেতাম তাহলে আমাদের প্রতিটি বিষয়ের উপর দক্ষতা বাড়তো। এতে আমরা উপকৃত হতাম।
প্রতিষ্ঠানটির ইলেকট্রিকেল ডিপার্টমেন্ট এর ৩য় পর্বের আরেকজন ছাত্র শরিফ জানান, পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে কলমে আমাদের যেই শিক্ষাটা পাওয়া দরকার সেটি আসলে শিক্ষক সংকটের ফলে আমরা নিয়মিত পাচ্ছিনা। বিশেষ করে আমরা অনেক বিষয়ে অজ্ঞ রয়ে যাচ্ছি। তবে আমাদের প্রতিষ্ঠানের স্যারেরা খুবই আন্তরিক, উনারা খুব চেষ্টা করেন আমাদের সঠিক শিক্ষাটা দেওয়ার জন্য। আশা করছি আমরা দ্রুত সময়ে শিক্ষক সংকটের এই সমস্যা কাটিয়ে উঠবো।
কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার জানান, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি আসলেই সত্য। যার ফলে আমাদের শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে এটা স্বাভাবিক। আর মন্ত্রনালয় অনুযায়ী এই প্রতিষ্ঠানে ১শত ১৯ জন শিক্ষক থাকার কথা হলেও আমরা স্থায়ী শিক্ষক রয়েছি মাত্র ১৯ জন। বাকীটা স্টেপ শিক্ষক এবং খন্ডকালীন কিছু শিক্ষক রয়েছে তাদের দিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে ইতিমধ্যে আমরা শিক্ষক সংকটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। যেহেতু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি আমাদের হাতে নেই, সেটি শিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশনা অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর মাধ্যমে নিয়োগটা হয়ে থাকে। নিয়োগ প্রক্রিয়া হয়ে গেলে আশা করছি আমরা দ্রুত সময়ে শিক্ষক সংকটের সমস্যা কাটিয়ে উঠবো।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited