নিজস্ব প্রতিবেদক | ০২:৪৯ পিএম, ২০২৩-০৮-১৬
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) দুপুরে রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, কোষাধ্যক্ষ পুলক চক্রবর্ত্তী, সদস্য ইয়াছিন রানা সোহেল, মোঃ সোলায়মান, মো. আলমগীর মানিক, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক উচিংছা রাখাইন, সাংবাদিক বিহারী চাকমা, ফাতেমা জান্নাত মুমু প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন, প্রেসক্লাব সদস্য মনসুর আহমেদ মান্না।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন। তিনি বিশ্বনেতা। বাঙালি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন বঙ্গবন্ধু। তাঁর মহান ব্যক্তিত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশী চক্রান্তে তাঁকে সপরিবারে শহিদ করা হয়েছিল। তাঁকে শহিদ করে বিশ্বের ইতিহাস থেকে তাঁর স্মৃতি ও কীর্তি মুছে ফেলা যায়নি, যাবেও না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর ইতিহাস সমুজ্জল থাকবে। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহিদ সকলের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া করেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited