রাঙামাটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের নানান কর্মসূচি পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৯ পিএম, ২০২৩-০৮-১৫

রাঙামাটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের নানান কর্মসূচি পালন

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে রাঙামাটির বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলার সর্বস্থরের মানুষ। 
এদিকে দিবসটি উপলক্ষে  গ্রামীন ব্যাংক যোনাল অফিস রাঙামাটির পক্ষ থেকে পালন করছে নানান কর্মসূচি। আজ মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গ্রামীন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এর পর পর গ্রামীণ ব্যাংকের ৩কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির বিভিন্ন স্থানে ৩লাক্ষ ৭৮হাজার  বৃক্ষ চারা রোপণ কর্মসূচি পালন করেন। বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় কর্মসূচি বাস্তবায়ন উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার আ.ক.ম শামসুদ্দোহা, যোনাল অডিট অফিসার মো. মমিনুল হক,  রাঙামাটি এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শফিউল্লাহ গাজী সহ যোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা।