গোলামুর রহমান-লংগদু | ০৭:৫২ পিএম, ২০২৩-০৮-১৫
রাঙ্গামাটি লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (শুকনা রশদ) বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ আগস্ট) বিকাল ৫টায় রাজনগর জোন মাঠে জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব ও দুঃস্থ ২০৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেট- চাল-০৫ কেজি, আটা-০১ কেজি, ডাল-৫০০ গ্রাম, তেল-৫০০ গ্রাম, চিনি-৫০০ গ্রাম ও লবন-৫০০ গ্রাম খাদ্য বিতরণ করা হয়।
একই সাথে রাজনগর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: রসুল আমিন, এএমসি কর্তৃক বিভিন্ন বয়সী মহিলা, পুরুষ ও শিশুসহ সর্বমোট ১৮০ জন স্থানীয় গরীব অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। বিজিবি কর্তৃক ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited