উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪১ এএম, ২০২৩-০৮-১৪

উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। 

রবিবার (১৩ আগস্ট) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, শিক্ষাবিদ নিরুপা দেওয়ান উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম, সহসভাপতি বরুন বিকাশ দেওয়ান, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মিজ নিরুপা দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আবদুস সবুর, সদস্য আহম্মেদ হুমায়ূন কবীর, আহম্মদ ফজলুর রশিদ সেলিম, রনেন চাকমা, মিসেস মনোয়ারা আকতার জাহান, মিজ্ বীনা প্রভা চাকমা প্রমুখ সদস্যগণ এই সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দদের বলেন, ক্রীড়াঙ্গণের উন্নয়নে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অরুন-বরুন এর মতো আরো জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে এমন খেলোয়াড় খুঁজে বের করতে সকল ধরনের সহযোগীতা করা হবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম বলেন, উন্নয়ন বোর্ড সবসময় জেলার ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ রেখে আসছে। বর্তমান চেয়ারম্যান মহোদয়ও খেলাধুলার প্রতি খুবই আন্তরিক।