গোলামুর রহমান-লংগদু | ০৩:৫৫ পিএম, ২০২৩-০৮-০৯
দেশব্যাপী বৈরী আবহাওয়ার ফলে ভোগান্তি নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে। এমতাবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে,ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।
মঙ্গলবার ( ০৮ আগস্ট) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় বিগত ৭ দিন যাবত ঝড়/প্রবল বৃষ্টির কারণে ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব ও দরিদ্র ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব ও দরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী হিসেবে চাউল, ডাল, তেল, আটা, চিনি এবং লবণ বিতরণ করেন। এই সময়ে রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীরা আগ্রহের সাথে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন। বিজিবি কর্তৃক স্থানীয় ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব ও দরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।
জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম বলেন, গত ১ সপ্তাহ ধরে রাঙ্গামাটি জেলায় লংগদু উপজেলার রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সমগ্র দেশের ন্যায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এরই প্রেক্ষিতে অতিবৃষ্টির কারণে স্থানীয় এলাকায় কিছু আবাদী জমি প্লাবিত হয়। ফলে দিন মজুর হিসেবে কাজ করা প্রান্তিক জনগোষ্ঠীর কেউ কেউ সপ্তাহ ব্যাপি বৃষ্টিপাতের কারণে কাজ এবং খাদ্যাভাবে ভূগছিল। এছাড়াও এলাকার নিচু জমিতে বসবাসরত স্থানীয় ব্যক্তিদের বসতবাড়ীতে বৃষ্টির পানি উঠায় তারা মানবেতর দিন কাটাচ্ছেন,একথা চিন্তা করেই সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে বিজিবি জোন।আমাদের এধরণের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited