জুরাছড়িতে বন্যায় প্লাবিত মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ শুরু


স্মৃতিবিন্দু চাকমা    |    ০১:০৬ এএম, ২০২৩-০৮-০৯

জুরাছড়িতে বন্যায় প্লাবিত মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ শুরু

বিগত ৬ দিন ধরে টানা বর্ষণের কারণে জুরাছড়ি উপজেলায় বহু মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়।

আজ বিকাল ৪ টার সময়ে ২ নং বনযোগীছড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে এসব ত্রাণ সহায়তা তুলেদেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুঃ জাকির হোসেন, তাপস দেওয়ান সহ সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য রতন বিকাশ চাকমা। 

উপজেলা চেয়ারম্যান জানান, ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে, বন্যায় দূর্গতরা যাহাতে অভুক্ত না থাকেন সেজন্য বন্যায় কবলিত এলাকার মানুষের মাঝে এসব ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে।