প্রবল বর্ষণে রাজস্থলীতে ভূমি ধসে চলাচলে হুমকির মুখে


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৯ পিএম, ২০২৩-০৮-০৮

প্রবল বর্ষণে রাজস্থলীতে ভূমি ধসে চলাচলে হুমকির মুখে

প্রবল বর্ষণে ভূমি ধব্বসে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোন মুর্হুতে ধব্বসে পড়তে  পাড়ে।  বিদ্যালয়ের  পাশের মাটি ও পাহাড় ধসের পাশাপাশি বৃষ্টির পানিতে এসব ভাঙ্গনে বিদ্যালয়ের  ক্ষতিগ্রস্ত হয়ে  শিক্ষার  বিঘ্ন হচ্ছে। তবুও দূর্ঘটনার ঝুঁকি নিয়ে এ বিদ্যালয়ে  শিক্ষার্থীরা পড়া লেখা  করছে।

এলাকাবাসী এ  সঙ্কট সমাধানে দ্রুত সংশ্লিষ্টদের উদ্যোগ চান। 

অপর দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের পাবনা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুমের  মাটি সরে গিয়ে ঝুকিতে রয়েছে পাশাপাশি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পানি নিস্কাশনের জায়গা না থাকায় ভেঙ্গে বিদ্যালয়ের পাশে মাটি সরে যায় এতে বিদ্যালয়টি ও যেকোন মুর্হুতে ধাবিত হতে পারে। বিষয় টি উপজেলা প্রাথমিক শিক্ষা তাজেরুল ইসলামের নজরে আসলে তিনি তাৎক্ষণিক পরিদর্শন করে উধর্তন কর্তুপক্ষকে অবহিত করছে বলে তিনি জানান।

অপরদিকে প্রবল বর্ষণে বিদ্যালয় রক্ষানা বেক্ষন স্থাপন করে বিদ্যালয় গুলো রক্ষা করা জরুরী হয়ে পড়েছে। প্রবল বর্ষণের কারণে উপজেলার এ উপজেলায়  রাস্তাঘাট ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্টান নষ্ট হয়ে পড়ে।

সম্প্রতি প্রবলবর্ষণে বাঙালহালিয়া বাজার,মন্দির মসজিদের ওজুখানা সহ বিভিন্ন প্রতিষ্টান অতি বৃষ্টিতে ধব্বসে পড়ে। উপজেলা প্রশাসন পাহাড় ধবসের কারণে পাহাড়ের পাদদেশে থাকা সকল কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে প্রতিদিন মাইকিং করে আসার জন্য অনুরোধ করেন। আশ্রয় কেন্দ্রে আসা লোকজন কে খাবার বিতরণ করা হচ্ছে।