নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৭ পিএম, ২০২৩-০৮-০৮
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৮) আগস্ট বিকেল ৪টায় বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় হয়ে পরা ৩০টি পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙামাটি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি।
এসময় রাঙামাটি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ শহীদুল ইসলাম, পিএসসিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি বলেন, টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাঙামাটি সেক্টর সদর দপ্তরের পক্ষ থেকে ৩০টি পরিবারের মঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সেক্টরের আওতাধীন অন্যান্য ব্যাটালিয়ন গুলোতেও এ কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য- ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেকটি পরিবারকে ( ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু ও ১লিটার সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited