নিজস্ব প্রতিবেদক | ০২:১৩ এএম, ২০২৩-০৮-০৮
রাঙ্গামাটি বিলাইছড়িতে টানা ৫ দিনের ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে আসতে ৫ আগষ্ট শনিবার থেকে মাইকিং কার্যক্রম করেছে বিলাইছড়ি যুব রেড ক্রিসেন্ট।
বিলাইছড়ি উপজেলার যুব রেড ক্রিসেন্টের যুবনেতা মোঃ আলী আজগর জানান, উপজেলা নির্বাহী অফিসার অনুমতিক্রমে যুব সদস্যরা বিলাইছড়ি সদর, নলছড়ি, ডরমিটরি, সোনালী ব্যাংক এলাকা, পল্টন ঘাট এলাকা ও হাসপাতাল এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে থাকা এলাকায় জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সচেতনতামূলক প্রচারণা অব্যহত হয়েছে। এবং যেকোনো দূর্ঘটনায় সাড়া প্রদানের জন্য যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত টীম প্রস্তুত আছে বলে তিনি জানান।
বঙ্গোপসাগরে নিম্ন লঘুচাপের কারণে চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে।
এব্যাপারে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুবনেতা মোঃ আলী আজগর বলেন, পাহাড়ে ঝুঁকিতে বসবাসরত জনগোষ্ঠীদের সচেতনতার বৃদ্ধির জন্য এবং নিরাপদে থাকার জন্য উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা হয়েছে।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার লক্ষ্যে আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পাহাড় ধস থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited