গোলামুর রহমান-লংগদু | ০৬:৫৬ পিএম, ২০২৩-০৮-০৭
রাঙ্গামাটির লংগদুতে বৈরী আবহাওয়ার ফলে পাহাড় ধসে আংশিকভাবে তিনটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি ৬নং ওয়ার্ডে উক্ত ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক, মোঃ ইসমাইল হোসেন(৪৩),পিতাঃ আমিন হোসেন।
গ্রামঃইয়ারংছড়ি ৬নং ওয়ার্ড,তিনি পেশায় একজন ভিডিপি সদস্য। মোঃ হুমায়ুন আহমেদ (৩৬),পিতাঃ আমির হোসাইন ,গ্রামঃইয়ারংছড়ি ৬নং ওয়ার্ড,তিনিও পেশায় একজন ভিডিপি সদস্য । মোঃ জালাল হোসেন(৩৫),পিতাঃ- ইয়াকুব আলী গ্রামঃ ইয়ারংছড়ি ৬নং ওয়ার্ড তিনি পেশায় একজন কৃষক। তাদের তিনটি বসতবাড়ি পাহাড়ে মাটি ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানাযায়, গত কয়েকদিন যাবত মুষলধারে বৃষ্টি হওয়াতে, পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণকে উপজেলা প্রশাসন থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এর জন্য উপজেলা প্রশাসন থেকে ১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলছেন, পাহাড়ে তলদেশে বসবাসরত সকলকে আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলেছি। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় আমরা প্রস্তুত আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, দুর্যোগ পরিস্থিতিতে জনসাধারণকে নিরাপদ আশ্রয় আসার জন্য গতকালও আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, আমরা ইতিমধ্যে ১৬টি আশ্রয় কেন্দ্র খোলে দিয়েছি। এছাড়াও তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সহযোগীতা করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited