নিজস্ব প্রতিবেদক | ০৮:০৭ পিএম, ২০২৩-০৮-০৫
রাঙ্গামাটিতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উপলক্ষে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির প্রমুখ।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার ছেলে শেখ কামাল মুক্তিযুদ্ধ করেছেন। জাতির পিতা ক্রীড়ামোদী ছিলেন। তার ছেলেও ক্রীড়ামোদী ছিলেন। এখানেই পিতা-পুত্রের মিল রয়েছে। দেশে ফুটবল খেলাসহ খেলাধূলার জাগরণ ঘটায় শেখ কামাল। শেখ কামাল ক্রীড়ামোদীর পাশাপাশি একজন দেশপ্রেমিক, সংস্কৃতিমনা ব্যক্তি ছিলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। আর বর্তমানে বাংলাদেশ উন্নয়নে বিশ্বের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় নিয়ে গেছেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited