গোলামুর রহমান-লংগদু | ০৬:৪৯ পিএম, ২০২৩-০৮-০৩
রাঙ্গামাটির লংগদুতে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রাণ গেলো গৃহবধূ নারগিস ( ৩২), পিতা. আব্দুর রফের।
বৃহস্পতিবার ( ৩ আগস্ট) বেলা ৩টায় লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউসপুর ২নং ওয়ার্ড এলাকায় এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, সকাল থেকে বিদ্যুৎ ছিলোনা, দুপুরের পরে বিদ্যুৎ আসলে বিদ্যুৎ এর সুইচ বোর্ডে হাত দিলে বিদ্যুৎ এর শর্ট লেগে ঘটনা স্থল থেকে ছিটকে পড়ে যায়। ছিটকে পড়ে সাথে সাথে বা হাতের কব্জি ভেঙ্গে যায় সেখান থেকে তাকে ঐঅবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় ইবনেসিনা হাসপাতালে নিয়ে আসে।
একই সময় তার ছোট মেয়ে নাদিয়া আক্তার (২) তার সাথেই ছিলো, যার ফলে ছোট মেয়েটির পা পুড়ে আহত হয়, পরে একই সাথে মা মেয়েকে হাসপাতাল নিয়ে আসে মা মারা গেলেও ছোট মেয়েটি চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যায়।
ইবনেসিনা হাসপাতালের নিয়মিত ডাক্তার, মানসুরুর রহমান বলেন, বিদ্যুৎ শর্ট সার্কিটে দুর্ঘটনা কবলিত হওয়া গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন,তখন তার নাকে মুখে ফেনা চলে আসে দেখি। পরে প্রাথমিক পরিক্ষা নিরীক্ষার পর আমরা বুঝতে পারি তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ধারনা করা হচ্ছে শরীরে স্বর্ণ অলংকার বেশী থাকায় বিদ্যুৎ তাকে দ্রুত ক্ষতি করতে সক্ষম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, আমরা বিষয়টি অবগত আছি,আমাদের ফোর্স ঘটনা স্থলে গিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited