গোলামুর রহমান-লংগদু | ০৮:২০ পিএম, ২০২৩-০৭-২৭
রাঙ্গামাটির লংগদুতে চোরাই পথে বর্ডার ক্রস করে নিয়ে আসা আটককৃত ৫টি মহিষ নিলামে দিয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টায় রাজনগর ব্যাটালিয়নে নিলামে অংশগ্রহণকারী ১০ জন ব্যবসায়ীর মাঝে নিলামের ডাক শুরু করা হয়।
এসময় আটককৃত ৫টি মহিষের সর্ব্বোচ্চ ডাক ৪ লক্ষ থেকে ৬লক্ষ ৩হাজার টাকা পর্যন্ত উঠে। স্থানীয় ব্যবসায়ী তারা মিয়া সর্ব্বোচ্চ ডাকে মহিষ গুলোকে নিলামে ক্রয় করে নেন।
নিলামে চট্টগ্রাম সীতাকুণ্ড কাস্টমস বিট কর্মকর্তা সেলিম মোল্লা সরকারী বিধিনিষেধ অনুযায়ী নিলাম কার্য পরিচালনা করে মহিষ গুলো নিলামে ডাক তুলেন।
রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম এর দিকনির্দেশনায়,এসময় উপস্থিত ছিলেন, রাজনগর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রসুল আমিন, গুলশাখালী ফাড়ি পুলিশ ও অত্র জোনের বিভিন্ন পদের অফিসার বৃন্দ।
উল্লেখ্য গত ১৪ জুলাই শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ঘটিকার সময় ৫টি মহিষ নিয়ে বগাচতর ইউনিয়নের শিবারেগা থেকে বৈরাগী বাজার যাওয়ার পথে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ রাঙ্গীপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন টহল করার সময় দেখতে পান কিছু সংখ্যক মহিষ নিয়ে যাচ্ছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী, পরে সন্দেহজনক হলে তাদের জিজ্ঞেসাবাদ করলে তারা এগুলো ভারতীয় মহিষ বলে স্বীকার করে। তৎক্ষনাৎ ৩৭ বিজিবি মহিষ গুলো আটক করে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited