চলে গেলেন রাঙ্গামাটি সেন্ট ট্রিজার স্কুলে সদা হাস্যোজ্জ্বল শিক্ষক ছবি মারমা


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৩ পিএম, ২০২৩-০৭-২৭

চলে গেলেন রাঙ্গামাটি সেন্ট ট্রিজার স্কুলে সদা হাস্যোজ্জ্বল শিক্ষক ছবি মারমা

রাঙ্গামাটি জেলা শহরের খাদ্য গুদাম এলাকায় সেন্ট ট্রিজার স্কুলের সদা হাসোজ্জ্বল সহকারী শিক্ষক ছবি মারমা পরলোকগমন করেছেন। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা খাদ্য গুদাম এলাকার নিজ বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুককালে তিনি ১ মেয়ে সন্তানসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন।

সবার প্রিয়মুখ ছবি টিচার স্ট্রোক পরবর্তী নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।
প্রয়াত ছবি মারমার একমাত্র মেয়ে সন্তান মেরিলিন এ্যানি বলেন, ‘মা স্ট্রোকের পর খানিকটা প্যারালাইজড হলেও কিছুটা রিকভার করেছিল। বুধবার (২৬ জুলাই) সকালেও ভাল ছিল। হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারছিনা।’

ব্যক্তি জীবনে ছবি মারমা সদা হাস্যোজ্জ্বল ও মাতৃত্বসুলভ আচরণের কারণে স্কুলের প্রাক্তন, বর্তমান সকল ছাত্র-ছাত্রীর কাছেই খুব প্রিয় মুখ ছিলেন; জানালেন মেয়ে মেরিলিন এ্যানি। তিনি তাঁর মায়ের আত্মার শান্তির জন্য সকলের আর্শিবাদ প্রার্থনা করেছেন।

এদিকে সাংবাদিকরা জানান, সেন্ট ট্রিজার স্কুলের সদা হাসোজ্জ্বল সহকারী শিক্ষক ছবি মারমা প্রতিবছরই খ্রিষ্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড় দিন আসলে অনেক সহযোগিতা করে গেছেন। তার কারণে রাঙ্গামাটি জেলার খ্রিষ্টান সম্প্রদায়ের বড় দিন পালনে সব সংবাদ প্রকাশের সুযোগ হতো। তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি ও সদগতি কামনা করেন সাংবাদিকরা।