রাঙ্গামাটি মেডিকেল কলেজে ৯ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১০ পিএম, ২০২৩-০৭-২৪

রাঙ্গামাটি মেডিকেল কলেজে ৯ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা

রাঙ্গামাটি মেডিকেল কলেজের  ৯ম ব্যাচ এমবিবিএস ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের শিক্ষাথীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে। 

রাঙ্গামাটি মেডিকেল কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ প্রীতি প্রষুণ বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী। 

এসময় বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ সঞ্জীব কুমার পুরোহিত, সহযোগী অধ্যাপক ডাঃ মনোজ কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ ইসরাত জাহান। 

এর আগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য অতিথিরা বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য ভালো ভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। রাঙ্গামাটি মেডিকেল কলেজে অভিজ্ঞ শিক্ষকরা যে শিক্ষা দিচ্ছে তা ভালো ভাবে আয়ত্ব করে নিজেকে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহবান জানান।