রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৫ পিএম, ২০২৩-০৭-২৩

রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

রাঙামাটিতে  নবাগত জেলা প্রশাসক ও জেলা  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরম তবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  আব্দুল্লাহ আল মাহমুদ,  অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,  রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,  সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ সহ জেলায় কার্মরত সংবাদকর্মীরা।
নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হচ্ছে দর্পণস্বরূপ, তারা দেশ এবং জনগণের বন্ধু। সাংবাদিকদের মাধ্যমে জনগণ সঠিক তথ্য  জানতে পারে। তাই সাংবাদিকদের সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট এবং মনোযোগী হতে হবে। নিজ জেলা রাঙামাটির সুনাম ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানান তিনি