প্রেস বিজ্ঞপ্তি | ০২:১৪ এএম, ২০২০-১১-০৪
সোমবার (০২ নভেম্বর) পরিষদের সভাকক্ষে (৫তলা) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দারিদ্র বিমোচন ও গ্রাম উন্নয়ন প্রকল্পের গবাদিপশু ও হাঁস-মুরগী পালনের দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।এই প্রকল্পের অধীনে রাঙ্গামাটি সদর উপজেলার তিনটি (সাপছড়ি, মগবান ও বালুখালী) ইউনিয়নের ৬০(ষাট)জন নারী ও পুরুষ উপকারভোগী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা গবাদিপশু ও হাঁস-মুরগী পালন, রক্ষণাবেক্ষণ, মোটাতাজাকরণ, বাজারজাতকরণসহ সকল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করবে।
উদ্বোধনী বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান পরিবার এবং নিজ এলাকার উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের (প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য) সাথে নিয়মিত যোগাযোগ রেখে সরকারি সেবাসমূহ গ্রহণেরও পরামর্শ দেন তিনি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান(রোমান), পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য সাধন মনি চাকমা।
দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রিমা মহাজন ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ শংকর দাস।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited