কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞার সময় বেড়েছে আরো ১মাস


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৩ পিএম, ২০২৩-০৭-১৭

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞার সময় বেড়েছে আরো ১মাস

রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস আহরণ বন্ধের সময় বেড়েছে আরো ১মাস।  যা আগামী ১৯আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সকল প্রকার মাছ আহরণ ।  হ্রদের পানি বৃদ্ধি না পাওয়ায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বৈঠক এই সময় সীমা বৃদ্ধির বিষয়ে সিন্ধান্ত নেয় হয় ।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন সহ সংশ্লিষ্টরা।