নিজস্ব প্রতিবেদক | ১০:৫৫ পিএম, ২০২৩-০৭-১২
সম্প্রতি বজ্রপাতে ঘর পুড়ে যাওয়া রাঙ্গামাটির দুই দরিদ্র পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়েছে সেনাবাহিনী। তারা হলেন-মো. আব্দুল খালেক ও মো.বাবুল মিয়া। তারা শহরের ভেদভেদীর পাড়া এলাকার বাসিন্দা। বুধবার (১২ জুলাই) সকালে তাদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন, রাঙ্গামাটি রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান। এসময় সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৭ জুন টানা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদীর পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল খালেক ও মো. বাবুল মিয়ার ঘরে আগুন লেগে পুড়ে যায় ঘর ও ঘরের আসবাবপত্র। খবর পেয়ে দ্রুত ছুটে যায় রাঙ্গামাটি রিজিয়নের সেনা সদস্যরা। এসময় রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রীগেডিয়র জেনারেল ইমতাজ উদ্দিন তাদের নতুন ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন। পরে মাত্র ৪০দিনের মাথা সম্পন্ন ঘর তৈরি করে করে দেয় সেনাবাহিনী।
এব্যাপারে রাঙ্গামাটি রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আত্মমানবতার সেবাই কাজ করে যাচ্ছে। বজ্রপাতে যাদের ঘর পুড়ে গেছে তার খুবই দরিদ্র। বিষয়টি রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিনে দৃষ্টিগোচর হয়। তার নিদের্শে ওই দরিদ্র পরিবারগুলোকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
সুবিধাভোগী মো. আব্দুল খালেক ও মো. বাবুল মিয়া বলেন, ঘর পুড়ে যাওয়ার পর এতো দিন আত্মীয় স্বজনদের ঘরে ছিলাম। কিন্তু এখন থেকে নিজেদের ঘরে থাকতে পারবো। সেনবাহিনী ঘর তৈরি করে না দিলে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হতো।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited