স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল প্লাটফর্মের কোন বিকল্প নেই


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫৩ পিএম, ২০২৩-০৭-১১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল প্লাটফর্মের কোন বিকল্প নেই

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের "ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক উন্নয়ন ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন, প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, অনলাইনে যুক্ত ছিলেন, ড. ফেরদৌস জামান, সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং মো: সুলতান মাহমুদ ভুইয়া, পরিচালক, আইএমসিটি বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, কম্পিউটাড় সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি এপিএ ফোকাল পয়েন্ট ও সহকারী রেজিস্টার (এস্টেট) সেতু চাকমাপ্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল প্লাটফর্মের কোন বিকল্প নেই। সেজন্য কর্মক্ষেত্রে আরো দ্রুত গতিশীলতা আনয়নের জন্য ডি-নথি ব্যবহার আবশ্যক। ডি-নথির এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ফাইলের কাজ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে কাজ করা যাবে। ফলে যে কেউ যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ফাইল অনুমোদন করতে পারবেন। এতে তাদের সময়ের ব্যয় কমবে। এছাড়া কাগজ সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাটিও নিশ্চিত হবে। বাড়বে প্রশাসন ও একাডেমিক ক্ষেত্রে গতিশীলতা।
উল্লেখ্য, ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক উন্নয়ন ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।  আজ ১১ জুলাই ২০২৩ তারিখ থেকে আগামী ১৩ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।