রাঙ্গুনীয়ার ধামাইর হাট মৌলভী বাড়ীর নূরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৮ পিএম, ২০২৩-০৭-১১

রাঙ্গুনীয়ার ধামাইর হাট মৌলভী বাড়ীর নূরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

রাঙ্গুনীয়ার ধামাইরহাট মৌলভী বাড়ী নিবাসী মাইজভান্ডার দরবার শরিফের একনিষ্ঠ খাদেম জনাব নূরুল ইসলাম চৌধুরী (প্রকাশ দুলা খলিফা) মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রামস্থ্য একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

মৃত্যুকালে তাহার বয়স ছিল ৯৩ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। এলাকার প্রবীন এ ব্যক্তির মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। 

এদিকে তার ইন্তেকালে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। তিনি আঞ্জুমানে মোত্তাবেয়্যীনে গাউসে মাইজভান্ডার শাহ এমদাদিয়া খেদমত কমিটি ধামাইরহাট শাখার সভাপতি সহ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

গতকাল বাদ আছর নিজ বাড়ীর প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জনাব নূরুল ইসলাম চৌধূরী (প্রকাশ দুলা খলিফা) কাউখালীর সাংবাদিক মোঃ জসিম উদ্দিনের দাদা শশুর।