নিজস্ব প্রতিবেদক | ০৭:৩০ পিএম, ২০২৩-০৭-০৬
রাঙামাটি জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে (২০২২-২৩) অর্থ বছরের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ৬৫০ জন শিক্ষার্থীদের হাতে ৬২লক্ষ টাকার উপবৃত্তির চেক তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিপদের সভাকক্ষে (এনেক্স ভবনে) এ শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা, সদস্য অংসুই ছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও শিক্ষা উপ-বৃত্তির কমিটির আহব্বায়ক প্রিয়নন্দ চাকমা।
অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, রাঙামাটি জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান করছে। এই বৃত্তির টাকার পরিমান খুব বেশি না হলেও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের পথে চলতে অনুপ্রাণিত করার জন্য এ বৃত্তি। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসতে পারে তাদেরকে এ স্বপ্ন দেখতে হবে। তিনি আরও বলেন, জেলার শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছে। সম্প্রতি এসব স্কুলের শিক্ষকদেরকে সরকারিকরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষা বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৭ হাজার টাকা করে মোট ১৫০ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৭ হাজার টাকা করে ৭০ জন, স্নাতক শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে ৯০ জন, স্নাতক (সম্মান) ১০ হাজার টাকা করে ১৬০ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৯০ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৯০ জন। সর্বমোট ৬৫০জন শিক্ষার্থীকে ৬২ লক্ষ ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited