নিজস্ব প্রতিবেদক | ০৫:২৯ পিএম, ২০২৩-০৭-০৫
পর্যটন শহর রাঙামাটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুটপাত ও সড়ক দখলকারীদের অবৈধ দোকানপাট ও পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদে অভিযান চালিয়েছে রাঙামাটি জেলা পুলিশ। শহরের বানিজ্যিক এলাকা বনরূপার ফরেস্ট রোড ও হ্যাপির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল ১১টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী চলা এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমীন।
অভিযানে শতাধিক ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে মোটরসাইকেল পাকিং ও মূল দোকানের বাইরে সড়ক পর্যন্ত যেসব মালামাল রাখা হয় তা তুলে দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান জানান, নিরাপত্তা ও শহরের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুটপাত ও সড়ক দখলকারীদের অবৈধ দোকানপাট ও পার্কিংয়ের বিরুদ্ধে এ উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এরপরও যদি কেউ আবারো ফুটপাত দখল ও অবৈধ দোকানপাট গড়ে তোলা হয় তা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বনরূপায় বিট পুলিশিং সভায় বক্তাদের দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার মীর আবু তৌহিদ এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘন্টার সময় বেধে দেন এবং আজ সকালে উচ্ছেদ অভিযান চালানো ঘোষণা দেন।
সভায় বক্তারা, রাঙামাটি শহরের শৃঙ্খলা রক্ষা ও শ্রীবৃদ্ধির জন্য ফুটপাত দখল ও অবৈধ সিএনজির যানজট মুক্ত করার দাবি জানান।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited