নিজস্ব প্রতিবেদক | ০৮:৫০ পিএম, ২০২৩-০৬-২৬
আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, প্রান্তিক কৃষকরা যাতে কৃষি যন্ত্রপাতির অভাবে আধুনিক চাষাবাদ থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় প্রতিটি এলাকায় অনাবাদি জমিগুলোতে উন্নত মানের চাষাবাদে কৃষিকদেরকে ধাবিত করতে হবে। এতে করে পার্বত্য জেলাগুলোর কৃষকরা অর্থনৈতিক ভাবে আরও স্বাবলম্বী হবে। সোমবার (২৬ জুন) সকালে আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মুখে পার্বত্য চট্টগ্রাম এলাকায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে তিনি এ কথা বলেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ও পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, পাহাড়ের উন্নয়ন এখন সবার মুখে মুখে। এখন পাহাড়ের কৃষিজ ফলমুল থেকে সমতলের বাসিন্দারা আগ্রহী হয়ে বসে থাকে। একসময় পার্বত্য অঞ্চল অনেক দুর্গম এবং কষ্টসাধ্য এলাকা হলে ও বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন কাজ তরান্বিত হয়েছে যার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল জাতিগোষ্টিকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি উপজেলায় পাওয়ার টিলার ১২টি ও ২৪টি পাম্প মোটর এবং তিন জেলায় তুলা চাষ প্রকল্পের ৭১টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited