নিজস্ব প্রতিবেদক | ১১:৪৬ পিএম, ২০২৩-০৬-২৪
রাঙ্গামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ জুন ২০২৩ তারিখে রাঙ্গামটি জোনের কাউখালী আর্মি ক্যাম্প এর ছোট ডুলু পাড়াকেন্দ্রে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়। যার মাধ্যমে অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় মোট ২২০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন। কাউখালী এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে রাঙ্গামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited