গোলামুর রহমান-লংগদু | ০৭:২৭ পিএম, ২০২৩-০৬-২২
রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু সেনাজোন কর্তৃক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২২জুন) সকাল ১০ টায় লংগদু জোনে উক্ত মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়ার উপস্থিতিতে উপজেলার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান,লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিয়া খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, হেডম্যান, কারবারী, সাংবাদিকবৃন্দ এছাড়াও অত্র জোনের অফিসার বৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
এসসয় জোন অধিনায়কের কাছে উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার মধ্যে অন্যতম সমস্য উপজেলার বিভিন্ন খাস জায়গা বেদখল,ভুয়া সহযোগী মুক্তিযুদ্ধা নামে যে সংগঠন বের হয়েছে তাদের প্রতিহত করা,এছাড়াও হেলমেট বিহীন মটর বাইক চালকদের হেলমেট পড়ার জন্য কঠোরভাবে আইন প্রয়োগ করবে প্রশাসন। হেলমেট বিহীন মটর বাইক চালালে জেল জরিমানা ও বাইক জব্দ হওয়ার কথা উঠে আসে সভায়। অপ্রাপ্তবয়স্ক গাড়ি চালক ও হেলমেট বিহীন চালকদের সচেতন করতে কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছে প্রশাসন।
একই সভায়, মাইনী গাঁথাছড়া হতে ১৪ নাম্বার বিলের উপর দিয়ে রাস্তা তৈরী করে দেওয়ায় জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কেদারমারা ও আমতলী ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়।কেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, এবছর আমার ইউনিয়নে পানি সংকটে পড়েছিলাম, কিন্তু ঠিক সময় লংগদু সেনাজোনের জোন অধিনায়ক স্যার আমার এলাকায় বেশ কয়েকটি নলকূপ স্থাপন করে পানি সংকটের নিরসন করেন।
এসময় জোন অধিনায়কের কাছে বাইট্টাপাড়া থেকে নানিয়ারচর হয়ে রাঙ্গামাটির রাস্তাটির কথা তুলে ধরে উপস্থিত সকলে, আশ্বাস দিয়ে জোন অধিনায়ক বলেন, খুব শীঘ্রই রাস্তাটি কাজ নিয়ে সামনে আগাবো, সাধারণ মানুষ চলাচলের সুবিধার্থে যা করার আমরা তা করার চেষ্টা করবো। তিনি আরো বলেন, শুধু তাই নয় যেকোন এলাকায় যদি মেডিকেল ক্যাম্পাইনের প্রয়োজন হয় অবশ্যই জন প্রতিনিধিরা আমাদের জানালে আমরা দ্রুত মেডিকেল ক্যাম্পাইনের ব্যবস্থা করে দিবো।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited